নজরুল জন্ম জয়ন্তীতে বিদ্রোহী কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– বাঙালির সব আবেগ–অনুভূতিতে জড়িয়ে রয়েছেন চির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজ সোমবার কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। এই উপলক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে সামাজিক মাধ্যম এক্সহ্যান্ডেল-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী তে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।আমরা কবির স্মরণে তাঁর জন্মক্ষেত্রের কাছে আসানসোলে তাঁর নামে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করেছি, ওই অঞ্চলেই অন্ডালে আমাদের গ্রিনফিল্ড বিমানবন্দরের নাম রেখেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। তাঁরই প্রতি শ্রদ্ধায় করেছি ‘নজরুল তীর্থ’ এবং ‘পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমি’। প্রকাশ করেছি কবির উপর নানা গবেষণা-গ্রন্থ। কবি আমাদের নিত্য-স্মরণীয়, সঙ্কটে কান্ডারি!”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*