কর্পোরেট চাকরি ছেড়ে পুরোদস্তুর ভাবে রাজনীতির ময়দানে; কে এই আলিফা আহমেদ..?

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কর্পোরেট চাকরি ছেড়ে এবার পুরোদস্তুর ভাবে রাজনীতির ময়দানে নদিয়ার ‘লাল সাহেব’-এর মেয়ে আলিফা আহমেদ। বাবা নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পরে মেয়ে আলিফাকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

আলিফা পেশায় ইঞ্জিনিয়ার। চাকরি করেন একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায়। তবে তিনি জানেন, এই রাজনীতির পথ মসৃণ নয়। কিন্তু নির্বাচনের এই কঠিন রাস্তা পার হওয়ার ব্যাপারে প্রত্যয়ী নাসিরুদ্দিন-কন্যা। তাঁর দাবি, রাজনীতিতে তিনি খানিক নতুন হলেও রাজনীতি তাঁর কাছে নতুন নয়। আলিফার নিজের কথায়, ‘‘বাবা আমার রাজনৈতিক অনুপ্রেরণা। হাতে ধরে রাজনীতি শিখিয়েছেন। বাবার দেখানো পথেই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে চাই।’’

আলিফার কথায়, ‘‘আমি আমার দায়িত্ব নিয়ে সম্পূর্ণ সচেতন। তাই জয় নিয়েও আত্মবিশ্বাসী।’’ তাঁর স্কুলজীবন কেটেছে কৃষ্ণনগরে। হোলি ফ্যামিলি গার্লস স্কুল থেকে পড়াশোনা শেষ করে বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে। বর্তমানে টাটা কনসালটেন্সি এজেন্সির ‘প্রজেক্ট ম্যানেজার’ তিনি। পেশার কারণে অধিকাংশ সময় কলকাতায় থাকলেও দল যা দায়িত্ব দিয়েছে তা পালন করতে তিনি এখন থেকে কালীগঞ্জেই থাকবেন বলে জানিয়েছেন।

তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যায়,
বর্ধমানের কেতুগ্রামের চিকিৎসক তাজিরুল ইসলামের সঙ্গে বছর দশেক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিফা। এই দম্পতির দুই পুত্রসন্তান। নাবালক ইহান ও আরিয়ানকে নিয়ে কলকাতাতেই থাকেন আলিফা। ভাই সাহিল আহমেদ প্রযুক্তিবিদ। তিনিও একটি সংস্থায় কর্মরত। নদিয়ায় ‘লাল সাহেব’ বলে খ্যাত ছিলেন আলিফা ও সাহিলের বাবা নাসিরুদ্দিন আহমেদ।

আজ উপনির্বাচন চলছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা। ভোট দিয়ে এসে নিজের সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*