তৃণমূল এবং সিপিএম থেকে যাঁরা বিজেপি থেকে এসেছেন, তাঁরা ‘সৌজন্য’ জানেননা ; ফের বিস্ফোরক দিলীপ ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ক্রমশ এগিয়ে আসছে বিধানসভা ভোট। সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদও। সেই আবহেই ফের বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখই হয়ে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তৃণমূল এবং সিপিএম থেকে যাঁরা বিজেপি থেকে এসেছেন, তাঁরা ‘সৌজন্য’ জানেন না বলে মন্তব্য করলেন তিনি। দিলীপের এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভার বিরোধী দলনেতা, কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে জন্মদিনের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি থেকে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের অনেকেই। তাঁদের সেই শুভেচ্ছাবার্তার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় দিলীপ ঘোষের দফতর থেকেও। বিজেপি-র সৌজন্যবোধের কথা তুলে ধরে খোঁচা দেওয়া হয় নবীন বিজেপি-র একাংশকে। লেখা হয়, ‘বিজেপি-র সৌজন্য বুঝতে ‘হঠাৎ বিজেপি’-র আর এক জন্ম নিতে হবে’।

এদিন তিনি বলেন “বাংলার যে রাজনীতি, সিপিএম, তৃণমূলে থেকে রোগটা আমাদের মধ্যেও এসে গিয়েছে যে, বিরোধী মানেই শত্রু। কাল শত্রু, দলে এসে গেলে আজ মিত্র। আবার চলে গেলে শত্রু। এই সংস্কৃতিতে তো সমাজ চলতে পারে না! আমি বলতে চেয়েছি যে, এটাই বিজেপি-র সংস্কৃতি। বিজেপি রাজনীতির জন্য শত্রু বা মিত্র হবে না। বিরোধী নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে সম্মান জানানো হয়েছে। আমি তো অনেককেই এই সম্মান দিই। অনেকে আবার সেটা হজম করতে পারেন না। কিন্তু এই দূষিত রাজনীতি করে না বিজেপি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*