রোজদিন ডেস্ক, কলকাতা:- আবার ভাষা প্রয়োগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার রাজ্যের আইনশৃঙ্খলার প্রসঙ্গে কুরুচিকর শব্দের প্রয়োগ করতে শোনা গেল, রাজ্য বিজেপি-র সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তাঁর সেই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সেই বিরোধে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সম্প্রতি পুলিশকে আক্রমণ করেন সুকান্ত। ভবানীপুরে গাড়িতে বসে পুলিশের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করেছেন।” সুকান্তর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি পুলিশকে ফোন করে অশ্লীল ভাষায় কথা বলেছেন অনুব্রত মণ্ডল। সেই নিয়ে এখনও তোলপাড় রাজ্য রাজনীতি। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছে জাতীয় মহিলা কমিশনও। আর সেই আবহেই আজ আবার সুকান্ত মজুমদারের মন্তব্য।

Be the first to comment