সিটে বসার বচসায় চলন্ত ট্রেনে নৃশংস ভাবে হত্যা করা হলো একটি যুবককে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- উত্তরপ্রদেশের বাগপতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে চলন্ত ট্রেনে শুধুমাত্র একটি সিটে বসা নিয়ে তুচ্ছ বিতর্কের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নৃশংস ঘটনার একটি ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখিয়ে দিচ্ছে কিভাবে ১৫ থেকে ২০ জন মিলে এক যুবককে নির্মমভাবে লাথি, ঘুষি এবং বেল্ট দিয়ে মারছে, আর আশেপাশে থাকা যাত্রীরা নীরব দর্শক হয়ে পুরো ঘটনাটি নিজেদের মোবাইল ফোনে রেকর্ড করছেন।
এলোপাথাড়ি মারধরের চোটে মারা গিয়েছেন ওই যুবক। পিটিয়ে খুন হওয়া যুবকের নাম দীপক যাদব।
দিল্লির ভাগীরথ প্যালেসে কাজ করতেন তিনি। সপ্তাহন্তের ছুটিতে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরা আর হল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*