আইপিএলের একাদশ সংস্করণের ক্রীড়াসূচি ঘোষণা করা হল। আইপিএলের খেলা চলবে ৫১ দিন ধরে। দেশের মোট ৯টি মাঠকে আইপিএলের ম্যাচগুলোর জন্য নির্বাচিত করা হয়েছে। ক্রীড়াসূচিতে মোট ৬০টি ম্যাচ রয়েছে। বিকেল ৪টে থেকে শুরু হবে ১২টি ম্যাচ আর বাকি ৪৮টি ম্যাচ শুরু হবে রাত ৮টায়। এবারের আইপিএলে প্রথমেই সাক্ষাৎ ঘটছে দুই শক্তিশালী দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আগামী ৭ এপ্রিল শুরু হচ্ছে এবারের আইপিএল। ২৭ মে ফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতা নাইট রাইডার্স ইডেনে তাদের অভিযান শুরু করতে চলেছে ৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। এছাড়াও কোয়ালিফায়ার ১ ও ফাইনালের আয়োজন করবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। কোয়ালিফায়ার ২ ও এলিমিনেটরের মাঠ এখনও ঠিক হয়নি।
পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি জানতে এই ওয়েবসাইটে জেনে নিন – http://www.iplt20.com/schedule

Be the first to comment