রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের শহরে বেপরোয়া গতির বলি এক বাইক চালক। বাঘাযতীনে বাইক চালককে পিষে দিল এক বেপরোয়া লরি। নিহত বাইক চালকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে রাস্তায় পড়ে !
ইতিমধ্যেই ঘটনা স্থলে দেহাংশ তুলে নিয়ে যাওয়া হয় থানায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে করে একজন ফিরছিলেন। আচমকাই তাঁকে পিছন থেকে পিষে একটি লরি। এতটাই ভয়াবহভাবে দুর্ঘটনা হয়েছে, যে বাইক চালককে সনাক্ত ওই করা যাচ্ছে না। রাস্তায় পড়ে রয়েছে শুধুই দেহাংশ। এবং সেই দেহাংশ চাদরে করে যাদবপুর থানার পুলিশ নিয়ে যান। বাইকটিকে উদ্ধার করা হয়েছে। বাইকের নাম্বার প্লেট ধরে চালকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছেে। ঘাতক লরির চালক ইতিমধ্যেই পলাতক উপস্থিত মানুষদের বক্তব্য এই জায়গায় প্রচুর বেপরোয়া গতিতে গাড়ি চলাফেরা করে।এই রাত বিরেতে তারই খেসারত দিতে হলো একটি জ্বলজ্যান্ত প্রাণ কে।

Be the first to comment