কসবার গনধর্ষণকান্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি করলেন আইনজীবী সত্যম সিংহ। নির্যাতিতার পরিবারকে সুরক্ষা ও আর্থিক সাহায্যের দাবিতে তিনি আর্জি দায়ের করেছেন।

এদিকে, কসবার সরকারি আইন কলেজের গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার পরিবার ক’দিন আগেই সিবিআই তদন্তে রাজি নয় বলে জানিয়ে দেয়। আপাতত পুলিশ এবং প্রশাসনের উপরই ভরসা রাখছে বলে জানায় তারা।

ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নির্যাতিতা এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও শোনা যায়। যে কারণে পরিবারকে সুরক্ষা দিতে আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে। যদিও হুমকি প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয় যে তারা কোনওরকমের হুমকি পায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*