বন্যা অধ্যুষিত এলাকা পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনা রানাওয়াতের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নিজের লোকসভা এলাকায় গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রবিবার বানভাসি মান্ডি জেলা পরিদর্শনে যান তিনি। গিয়ে সবদিক খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হন।

ত্রাণ নিয়ে প্রশ্নের উত্তরে জানিয়ে দেন, তিনি মন্ত্রী নন, তাইর কোনও ত্রাণ তহবিল তাঁর হাতে নেই। তিনি শুধু এলাকার কথা সাংসাদে গিয়ে বলতে পারেন মাত্র। শেষে বলেন, ‘তবুও দেখব যতোটা অর্থসাহায্য করা যায়।’

একটানা ভারী বৃষ্টি, ভূমিধস এবং মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচলের একাংশ। মান্ডি জেলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের, নিখোঁজ ৩১। ক্ষতিগ্রস্ত ১৫০-টিরও বেশি বাড়ি, ১০৬টি গবাদি পশুর ঘর, ৩১টি গাড়ি, ১৪টি সেতু ও বহু রাস্তা।

প্রায় ২০০টি রাস্তা বন্ধ, ২৭৮টি জল সরবরাহ প্রকল্প ও ২৩৬টি ট্রান্সফর্মার বিকল, জানাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা কেন্দ্র। তিনি অভিযোগ করেন, ‘রাজ্যের কংগ্রেস সরকার দুর্গতদের পর্যাপ্ত সাহায্য করেনি। যাঁরা দায়ী, তাঁরা মুখ লুকিয়ে বেড়াচ্ছেন। দুর্নীতি চলছে। কেন্দ্র থেকে যে তহবিল আসবে, তা আমার বা জয়রাম ঠাকুরের হাতে নয়, সরকারের হাতেই যাবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*