রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘সবুজ বাঁচাও,সবুজ দেখাও,সবুজের মাঝে বিবেক জাগাও’ এই বার্তাকে সামনে রাখে এই বছর বনমহোৎসব পালন করছে রাজ্য বনদপ্তর।
এবছর ১৪ জুলাই থেকে ২০ জুলাই রাজ্যজুড়ে পালিত হবে বনমহোৎসব। এই বনমহোৎসবকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফ থেকে করা হবে বৃক্ষরোপণ ও বীজ বিতরণ। তার আগে শনিবার অরণ্য ভবন এবং শিলিগুড়ি থেকে ট্যাবলো উদ্বোধন করা হল। উদ্বোধন করলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এই ট্যাবলোগুলি সবুজ বাঁচানোর বার্তা দেবে এবং কলকাতার বিভিন্ন প্রান্তে চারাগাছ বাঁচানোর বার্তা দেবে।
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে প্রায় ৪.৫ লক্ষ বিঘা জমিতে বৃক্ষরোপণ করা হয়েছে। সবুজশ্রী প্রকল্প হওয়ার পর এখনও পর্যন্ত ২০১৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গের সরকারের সবুজশ্রী প্রকল্প চালু হবার পর থেকে এ পর্যন্ত নবজাতকদের মায়েদের মোট ৬৫,৭১,৪১৫ টি চারা বিতরণ করা হয়েছে ।
এই বনমহোৎসব’ কে নিয়ে ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়ে নিজের লেখা সুরে গান পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা গেয়েছেন রুপঙ্কর বাগচী। গানের মধ্য দিয়ে সবুজকে বাঁচানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment