রোজদিন ডেস্ক, কলকাতা:- আঠারো দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩ টে ১ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী রাত আড়াইটে নাগাদ) শুভাংশু-সহ চার নভোশ্চরকে নিয়ে ভাসতে-ভাসতে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ ক্যাপসুল।
তাঁদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলেll তিনি লেখেন, ‘শুভাংশু শুক্লা, আপনাকে স্বাগতম! আমরা সত্যিই খুশি যে আপনি সাফল্যকে ঘিরে। আপনি যা করেছেন তা আমাদের জন্য গর্বের বিষয়। আপনাকে এবং আপনার দলের সদস্যদের অভিনন্দন, এবং আপনার পরিবারের জন্য শুভকামনা।’
এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও শুভাংশু সহ তাঁর গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে টুইট করা হয়। সেখানে জানানো হয় আন্তর্জাতিক স্পেস সেন্টারে এই প্রথম কোনো ভারতীয়র মহাকাশযাত্রা। তাই শুভাংশু শুক্লা সহ সকলকে অনেক অনেক অভিনন্দন।
Welcome home, Shubhanshu Shukla!
We are really happy to see that you are back. It is a matter of pride for us to see what you have done.
Congratulations to you and your team members, and best wishes to your family.
— Mamata Banerjee (@MamataOfficial) July 15, 2025
We extend our heartfelt congratulations to Group Captain Shubhanshu Shukla on his historic return from space.
As the first Indian to visit the International Space Station, his journey is a proud milestone for the nation and a shining inspiration for future generations.
Jai…
— All India Trinamool Congress (@AITCofficial) July 15, 2025

Be the first to comment