কসবা আইন কলেজ গণধর্ষণকাণ্ডে আবারও পুলিশি হেফাজতে নেওয়া হল মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ ধৃতদের। মঙ্গলবার আলিপুর আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৮ই আগস্ট পর্যন্ত তাঁদেরকে পুলিশের হেফাজতে রাখা হবে।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ ফরেনসিক নমুনা, ডিজিটাল তথ্য এবং কয়েকজন সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে তদন্তকারী দল। সেগুলির সঙ্গে অভিযুক্তদের বক্তব্য মেলানোর জন্যই ফের জেরা করা প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় পুলিশ।
এ দিন আদালতে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানিয়ে দাবি করেন, অভিযুক্ত কোনও ভাবেই প্রভাবশালী ব্যক্তি নন। যদিও বিচারক সেই আবেদন খারিজ করে দেন। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী শুক্রবার। আদালতে পুলিশ আরও জানিয়েছে, ইতিমধ্যেই বেশ কিছু তথ্যের বিশ্লেষণ শুরু হয়েছে। অভিযুক্তদের বয়ান ও সাক্ষ্য প্রমাণ একসঙ্গে মিলিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেই কারণেই একাধিক ধৃতকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

Be the first to comment