‘বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভ অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভোট চুরি, বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে তৃণমূল সংসদ সদস্যদের পাশাপাশি ইন্ডিয়া জোটের সদস্যরাও শুক্রবার সংসদের বাইরে প্রতিবাদ করছেন।

উল্লেখ্য, এবার তাঁদের সঙ্গে সেই প্রতিবাদে যোগ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লি রওনা দিয়েছেন অভিষেক। রাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে ও বৈঠক হয়। জোটের সমস্ত নেতৃত্ব ছিলেন রাহুলের নৈশভোজের আমন্ত্রণে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা ও বাঙালি ইস্যুতে বেশ কয়েক মাস ধরেই উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। বার বার এই বিষয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে বাংলার একাধিক জায়গায় প্রতিবাদ মিছিলও করেছেন তিনি। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই এই ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*