রাজ্যে দুর্গা অঙ্গন তৈরির প্রস্তাব পাশ মন্ত্রিসভায়, সমালোচনায় বিরোধীরা

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলায় এসে ‘জয় শ্রী রাম’ -এর বদলে ‘জয় মা দুর্গা’, ‘জয় মা কালী’ স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা এবার তৃণমূলের‌ অস্ত্র ‘দুর্গা অঙ্গন’। গতকালই ‘দুর্গা অঙ্গন’ তৈরির জন্য প্রস্তাব পাশ হয় ক্যাবিনেট বৈঠকে। কিন্তু সরকারের এই উদ্যোগের বিরোধিতা করেছে বিজেপি, প্রদেশ কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি।‌

২১ জুলাইয়ের‌ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দিঘায় জগন্নাথধামের মত এবার দুর্গা অঙ্গন তৈরি হবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। দুর্গা অঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট তৈরি হবে। এর সঙ্গে হিডকো ও পর্যটন দফতর একসঙ্গে কাজ করবে। কয়েকদিনের মধ্যেই জায়গা নির্বাচিত করা হবে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের মতে, রাজ্যে আগামী বছর বিধানসভা ভোটের আগে মেরুকরণের অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। দুর্গাপূজা নিয়ে বাঙালি আবেগকে কাজে লাগাতেও মরিয়া গেরুয়া শিবির। মোদীও রাজ্যে এসে ‘জয় মা দুর্গা’ স্লোগান দিয়েছিলেন। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। ‘দুর্গা অঙ্গন’ করার ঘোষণা করেছিলেন মমতা। অন্যদিকে এবার রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে এক লাখ দশ হাজার টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*