রোজদিন ডেস্ক : রাত পেরোলেই স্বাধীনতা দিবস। তার আগে দেশভাগের সেই ভয়াবহ দিনগুলির কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার, ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ উপলক্ষে এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, ‘ভারত আজ দেশভাগের বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করছে। ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়ে অসংখ্য মানুষের অসহ্য দুর্ভোগ, যন্ত্রণা ও বিপর্যয়কে স্মরণ করার দিন।”
প্রধানমন্ত্রী আরও লিখলেন, ‘আজ সেই সকল মানুষের অদম্য মানসিক শক্তিকে শ্রদ্ধা জানানোর দিন, যাঁরা সেই অকল্পনীয় দুঃখের মধ্যেও নতুন করে জীবন শুরু করার সাহস পেয়েছিলেন। অনেকেই সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে এসে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। তাঁদের জীবনের গল্প আমাদের সামনে মানবিক সহিষ্ণুতা ও সাহসের উদাহরণ। ”
এদিন তিনি লেখেন, “এই দিনে আমরা শুধু সেই অতীতকে স্মরণ করি না, বরং ভবিষ্যতের প্রতি দায়িত্ব নিয়ে শান্তি রক্ষা, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আমাদের বিবিধ সংস্কৃতির বন্ধনকে আরও মজবুত করার জন্য এগিয়ে যাই।’

Be the first to comment