স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখে “বাংলা ভাষা” প্রসঙ্গ- জানুন বিস্তারিত

Spread the love

৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লার ভাষণে উঠে এল বাংলা ভাষা প্রসঙ্গ! এদিন লালকেল্লা থেকে মোদী বলেন, ‘বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। সব ভাষা নিয়েই আমাদের গর্ব হওয়া উচিত।’ আসলে ভারতের বৈচিত্র্য এবং একতার উদাহরণ দিতে গিয়ে মহাকুম্ভের উদাহরণ টানেন মোদী। তিনি বলেন, ”বৈচিত্র্যই আমাদের সংস্কৃতি, আমাদের দেশের শক্তি। আমাদের গৌরব। মহাকুম্ভে সেই বৈচিত্র্যের উদযাপন আমরা দেখেছি।”
বিভিন্ন ভাষার কথা প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী বলেন, ”ভাষার বৈচিত্র্যও রয়েছে আমাদের দেশে। এর মধ্যে মারাঠি, অহমিয়া, বাংলা, পালি, প্রাকৃতকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ভাষাই আমাদের জ্ঞানের উৎস। সমস্ত ভাষা নিয়ে ভারতবাসীর গর্ব হওয়া উচিত।”


তাঁর কথায়, বিশ্বের কাছেও এই বিষয়টি খুব আশ্চর্যের যে, এত ভিন্নতা নিয়েও ভারত এক। তাই মনে রাখতে হবে, সব ভাষাকে সম্মান দিতে হবে কারণ সব ভাষা থেকেই কিছু না কিছু শেখার রয়েছে, আর শিখতে শিখতেই জ্ঞানের ভাণ্ডার আরও বাড়বে।
যে ইস্যু নিয়ে বিগত কয়েক মাস ধরে জাতীয় রাজনীতি উত্তাল, সেই বিষয় নিয়ে লালকেল্লার মঞ্চ থেকে মুখ খুললেন মোদী। বিশেষজ্ঞদের মতে, বাংলা ভাষা নিয়ে তিনি যা বললেন তাতে সাম্প্রতিক তৈরি হয়েছে বিতর্ক। এই আবহে প্রধানমন্ত্রীর এমন মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*