চাকরীহারা শিক্ষক সুবল সোরেন মরদেহর গাড়ির সামনে শুয়ে আটাকানো হল গাড়ি; চরম উত্তেজনা মুকুন্দপুরে

Spread the love

রোজদিন ডেস্ক : চাকরীহারা শিক্ষককের মৃত্যুতে উত্তেজনা আরএন টেগোরে। হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। মৃত চাকরিহারা শিক্ষককের দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয়। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন চাকরিহারা।

তাঁদের অভিযোগ ‘চোরের মতো দেহ নিয়ে যাওয়া হচ্ছিল’, ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ‘সুবল হত্যার বিচার চাই’, বলে স্লোগান তোলেন চাকরিহারা শিক্ষকরা। আরএন টেগোর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরেরর সুবল সোরেনের। চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন তিনি, এমনই দাবি করেছেন মৃতের স্ত্রী।

আরএন টেগোর হাসপাতালে আজ সকালে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন চাকরিহারা শিক্ষক। আজ সকালে স্ট্রোকে মৃত্যু হয় সুবল সোরেনের।

মুকুন্দপুর আর এন টেগোর হাসপাতালের ৪ নম্বর এক্সিট গেটে সকাল থেকে অপেক্ষা করছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। যখন তাঁরা শুনতে পান যে, সুবল সোরেন মারা গিয়েছেন, তখন থেকে তাঁকে শ্রদ্ধা জানাতে, তাঁর পরিবারকে সমবেদনা জানাতে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা এখানে এসে উপস্থিত হন। সকাল থেকে অপেক্ষা করার পর হঠাৎ দেখা যায়, একটা শববাহী গাড়ি সামনে দিয়ে বেরিয়ে যায়। প্রথমে তাঁরা বুঝতে পারেননি। সিগন্যালের কাছে এসে যখন গাড়ি আটকান, তখন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা রীতিমতো রাস্তায় শুয়ে পড়ে শববাহী গাড়ি আটকে দেন।

শিক্ষকরা বলেন, “সকালে খবর পাই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। সকাল থেকে অপেক্ষা করছিলাম, ওঁর মৃতদেহ নিয়ে শেষ শ্রদ্ধাটুকু জানাব। কিন্তু, পুলিশ কী করল ? যেভাবে অভয়ার মৃতদেহ লুকিয়ে  বেরিয়ে গিয়েছিল আর জি কর থেকে, সেই কায়দায় পুলিশ আর কিছু পারুক বা না পারুক, এই রাজ্য সরকারের সঙ্গে থেকে থেকে চুরির কাজটা বেশ ভালো শিখেছে। পুলিশ ঠিক আর জি করের স্টাইলে, আর জি করের কায়দায় মৃতদেহ নিয়ে চলে যাচ্ছিল একজন যোগ্য শিক্ষকের।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*