আজ জন্মাষ্টমী! ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাজ্য তথা দেশজুড়ে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। এদিন নিজের ফেসবুক পেজে ছবি দিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, নবান্নর তরফে আগেই এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার নিয়ম অনুযায়ী সরকারি অফিস বন্ধ থাকলেও স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কথা ছিল। কিন্তু সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সব সংস্থা ও প্রতিষ্ঠান পূর্ণদিবস ছুটি থাকছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের জন্মাষ্টমী পড়েছে ১৫ আগস্ট, শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে। অষ্টমী থাকবে ১৬ আগস্ট, শনিবার রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্ত ১৬ আগস্ট রাত্রি ১২টা ৪ মিনিট থেকে রাত ১২টা ৪৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গোপালের পুজো করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যাবে।

Be the first to comment