প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি থেকে পদ্মশ্রী চুরির ঘটনায় এবার তদন্তে নামল সিআইডি।
শুক্রবার সকালে সিআইডি আধিকারিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ওই বাড়িতে যান। নমুনা সংগ্রহ করেন তাঁরা। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, দুষ্কৃতীরা স্থানীয় কেউ। তারা জানত বাড়ি ফাঁকা থাকে। আর সেই সুযোগে ঘরে ঢুকে লুটপাট চালায়।
উল্লেখ্য, হিন্দমোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়ি। বর্তমানে সপরিবারে বুলা চৌধুরী কলকাতার কসবায় ফ্ল্যাটে থাকেন। তাই তাঁর আদি বাড়ি ফাঁকাই থাকে। মাঝেমধ্যে উত্তরপাড়ার এই বাড়িটি দেখাশোনা করেন বুলার ভাই মিলন চৌধুরী। তিনি কিছুটা দূরে থাকেন। স্বাধীনতা দিবসে ছুটি ছিল মিলনের। দিদির নির্দেশমতো এদিন তিনি ঘর পরিষ্কার করাতে যান। বাড়িতে ঢুকে তাজ্জব হয়ে যান। দেখেন পিছনের দিকে থাকা গেট ভাঙা। ঘর লণ্ডভণ্ড। বুলা চৌধুরীর জেতা মেডেল, স্মারক সব চুরি গিয়েছে। সঙ্গে সঙ্গে উত্তরপাড়া থানায় অভিযোগ জানান।

Be the first to comment