পাঁচটায় ১৫

Spread the love
  1. শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে সকলকে আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানান রাহুল গান্ধী। বলেন এই উৎসব যেন নতুন আনন্দ , আরো আনন্দ এবং অনেক সুখানুভূতিতে ভরে দেয় জীবন।।
  2. জন্মাষ্টমীতে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি লিখেন কৃষ্ণ সারা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেছেন তার কেশবিন্যাস ও ষোলোকলা দিয়ে। যোগীরাজ শ্রীকৃষ্ণ ভারতীয় ভক্তি ধারায় সর্বত্র বিরাজমান। জীবন মৃত্যু ,ভালোবাসা প্রতিষ্ঠা, যুদ্ধ শান্তি, বিচার-অবিচার, সুশাসন কর্ম , দর্শন ধর্ম এবং সর্বোপরি ভারতীয়ত্বের মার্গ দর্শন করান কৃষ্ণ । কানাইয়ার কাছে সকলের মঙ্গল কামনা করি বলেন প্রিয়াঙ্কা ।
  3. শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে সবাইকে শুভেচ্ছা জানালেন রবার্ট ভদ্রা। সমাজ মাধ্যমে লিখলেন কৃষ্ণের জীবন হল ভালোবাসা সহানুভূতি এবং ধর্মের প্রতীক। তার শিক্ষা আমাদের অনুপ্রাণিত করে সত্য ও ন্যায় বিচারের পথে চলতে। চলুন আমরা সবাই কৃষ্ণের দেখানো ঐক্য ও সৌভাতৃত্ববোধের পথে চলি। রাধে রাধে।
  4. কংগ্রেস নেতা শশী থারুর জন্মাষ্টমী উপলক্ষে সমাজমাধ্যমে শ্রীকৃষ্ণ বন্দনার এক অপূর্ব ধনী দৃশ্য উপস্থাপনা পোস্ট করেন
  5. তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে সমাজের মাধ্যমে লেখেন এই শুভ উৎসবে আমি সকলকে আমার হার্দিক শুভেচ্ছা জানাই। কৃষ্ণের ঐশ্বরিক শিক্ষা সততা ন্যায় বিচার সহানুভূতি এবং ভক্তির পথে আমাদের চালিত করে। তিনি সারা জীবন ধরে মানবজগৎকে যেন পথ দেখান এই পবিত্র উদযাপন অনুপ্রাণিত করে সম্প্রীতি আত্মশক্তি এবং সকল মানুষের কল্যাণের । জন্মাষ্টমী যেন আমাদের জীবন এবং সমাজকে সামগ্রিক উত্তরণের পথে নিয়ে যায়।
  6. আজ ১৬ই আগস্ট , প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  7. বিবেক রঞ্জন অগ্নিহোত্রের ছবির ট্রেলার চলাকালীন স্ট্রিমিং বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। কাশ্মীর ফাইল খ্যাত বিবেক বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ করছিলেন শহরের এক পাঁচতারা হোটেলে। এই নিয়ে দুপক্ষের তীব্র বাদানুবাদ হয়
  8. ইডেন গার্ডেন্সে ৭৯ তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
  9. কল্যাণীAAIMS এ নন্দীগ্রামের বাসিন্দা সিঙ্গুরে কর্মরতা মৃতা নার্সের ময়না তদন্ত শেষ
  10. কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে মহিলার শ্লীলতাহানি চেষ্টা এক ব্যক্তির। মহিলার চিৎকারের ছুটে আসেন এলাকার বাসিন্দারা। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় অভিযুক্তকে।
  11. মুর্শিদাবাদের নওদার চাঁদপুরে গ্রেফতার আরিফ খান নামে এক বাংলাদেশী
  12. বাংলাদেশের চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি ওঠে। বাধা প্রতিবাদ বাদানুবাদের পর চার জনকে গ্রেফতার করা হয়।
  13. মুম্বাইতে রাতভর বৃষ্টি । বলা যায় জলবন্দী বাণিজ্য নগরী।
  14. বিহারে ভোটযুদ্ধের জন্য প্রস্তুত সব দল। উত্তেজনার পারদ চড়ছে।
  15. মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খানের বিরুদ্ধে ফুটবলার ও রেফারিকে মারধরের অভিযোগ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*