রাষ্ট্রদ্রোহের মামলায় এখনও চট্রগ্রামের আদালতে বন্দি হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহ ছাড়াও খুন সহ আরও পাঁচটি গুরুতর অপরাধের মানলায় তাঁর নাম জুড়েছে বাংলাদেশ পুলিশ যা মানবাধিকার হরণ বলে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন দাবি করেছে। তাঁর মুক্তির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।
রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালিসিস গ্রুপ নামে একটি আন্তর্জাতিক সংগঠন। শুক্রবার জন্মাষ্টমীর দিন চিন্ময়কৃষ্ণকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি। তারা আন্তর্জাতিক কূটনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণও করেছে।
উল্লেখ্য, রাষ্ট্রসংঘের প্রতি তারা আহ্বান জানিয়েছে, যাতে বাংলাদেশ সরকার জন্মাষ্টমীর এই দিনে হিন্দু পুরোহিত চিন্ময় দাসকে কারাগার থেকে মুক্ত করার ব্যবস্থা করে।
আরআরএজি বলেছে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের এক বছরের শাসনামলে মোট ২,৪৮৫টি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা ঘটেছে। এই তথ্য দিয়ে সংগঠনের মুখ্য পরিচালক সুহাস চাকমা বলেন, ‘যদি বাংলাদেশ সরকার আন্তরিক হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত আজ জন্মাষ্টমীর দিনে চিন্ময় দাস প্রভুকে জামিনে মুক্তি দেওয়া উচিত।

Be the first to comment