দেশের মাটিতে পা রাখলেন শুভাংশু শুক্লা, আবেগঘন পোস্ট বিমানে বসেই, দিল্লিতে তাঁকে স্বাগত জানালেন পরিবার ও বিশিষ্টরা!

Spread the love

রোজদিন ডেস্ক : রবিবার সকালে ভারতের মাটিতে পা রাখলেন প্রথম ভারতীয় বায়ুসেনা পাইলট ও মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন-এর ১৮ দিনের সফল মিশন শেষের পর প্রথমবারের জন্য ভারতের মাটিতে পা রাখলেন শুভাংশু।

ভারতে আসার বিমানে বসে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় শুভাংশু লেখেন, ‘ভারতে ফেরার বিমানে বসে আমার মনে একসঙ্গে অনেকগুলো অনুভূতি কাজ করছে। দুঃখ হচ্ছে সেই অসাধারণ মানুষদের ছেড়ে আসতে, যারা গত এক বছরে এই মিশনে আমার পরিবার ও বন্ধু ছিল। আবার একইসঙ্গে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এবার আমি প্রথমবার মিশনের পর দেশে ফিরে আমার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারব।’

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদির সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে গগনযান প্রকল্প সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হবে বলেই সূত্রের খবর। গগনযানের জন্য শুভাংশুকে বিবেচনা করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে সংশ্লিষ্ট মহল থেকে।

উল্লেখ্য, নাসা, অ্যাক্সিওম স্পেস এবং স্পেসএক্স-এর যৌথ উদ্যোগে পরিচালিত অ্যাক্সিওম-৪ মিশনে অংশ নিয়েছিলেন তিনি। এই ঐতিহাসিক যাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিক মহাকাশ অভিযানে আরও এক ধাপ এগিয়েছে ভারত।

নিজের ইনস্টাগ্রাম পোস্টের শেষাংশে তিনি হিন্দি ছবির একটি জনপ্রিয় গান উদ্ধৃত করে লেখেন, ‘শেষমেশ বলতে হয়, ইউ হি চলা চল রহি, জীবন গাড়ি হ্যায় সময় পাহিয়া।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*