রবিবার ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের; জানুন বিস্তারিত

Spread the love

রোজদিন ডেস্ক : রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। একই পূর্বাভাস রয়েছে মঙ্গলবার এবং বুধবারের জন্য। ওই দু’দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। সোমবার কলকাতায় কোনও সতর্কতা না থাকলেও ভিজতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশ।

উল্লেখ্য, ফের গরম বাড়তে শুরু করেছে শহরে। তবে বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ, বর্ষা এখনও সক্রিয় রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। সেই সঙ্গে উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*