মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে, ২ জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO, ২জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AERO-কে সাসপেন্ড করতে মুখ্যসচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এবার সেই ৪ অফিসারকে সাসপেন্ড করল রাজ্য। ২ WBCS অফিসার-সহ ৪ জনকে সাসপেন্ড করল রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানাল রাজ্য, সূত্রের খবর। যদিও এই ৪ জনকে সাসপেন্ড করতে এবং তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করতে নির্দেশ দেয় কমিশন।
তবে, সাসপেন্ড হলেও ৪ অফিসারের বিরুদ্ধে FIR হল না। সাসপেন্ড বারুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী। সাসপেন্ড বারুইপুর পূর্বের AERO তথাগত মণ্ডল। সাসপেন্ড ময়নার ERO বিপ্লব সরকার ও AERO সুদীপ্ত দাস। সূত্রের খবর, শুধুমাত্র ময়নার ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেনশনের পাশাপাশি তাঁর বিরুদ্ধে FIR-ও করা হয়েছে। সূত্রের দাবি, রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠিতে এমনটাই জানানো হয়েছে।
মুখ্যসচিবকে পাঠানো নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা বলা হয়, এই ৪ জন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন। তাঁরা শুধুমাত্র ERO কিংবা AERO হিসেবে দায়িত্ব পালনেই ব্যর্থ হননি, অন্যের হাতে ‘লগ ইন’ সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন।

Be the first to comment