রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনার পরদিনই বদল হল দিল্লির পুলিশ কমিশনার। বুধবার দায়িত্ব থেকে সরানো হল এসবিকে সিংকে। তাঁর জায়গায় নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সতীশ গোলচা।
সতীশ গোলচা ১৯৯২ ব্যাচের এজি এম ইউ টি ক্যাডার। এই আইপিএস অফিসার এর আগে রাজধানীর আইনশৃঙ্খলা ও গোয়েন্দা শাখা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ২০২০-র উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার সময় তিনি ছিলেন বিশেষ পুলিশ কমিশনার। গত বছর তাঁকে দিল্লির কারা দফতরের মহাপরিচালক করা হয়েছিল।
গত ১ আগস্টই অস্থায়ী দায়িত্বে দিল্লি পুলিশ কমিশনার পদে বসেছিলেন এসবিকে সিং। তিনি ১৯৮৮ ব্যাচের এজি এম ইউ টি ক্যাডারের অফিসার এবং হোম গার্ডসের মহাপরিচালক পদে ছিলেন। তবে মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলার ঘটনার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কমিশনার বদলের সিদ্ধান্ত নিল।
প্রসঙ্গত, মঙ্গলবার এক ব্যক্তি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে লক্ষ্য করে আক্রমণ চালান। যদিও গুরুতর কিছু ঘটেনি, তবু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পদক্ষেপ করল কেন্দ্র।

Be the first to comment