রোজদিন ডেস্ক : তাঁর পায়ে যাদু ছিল, এমনই জানতো সারা দেশ, সারা পৃথিবীও। তিনি হকির যাদুকর ধ্যানচাদ, পরাধীন ভারতে অলিম্পিকে যিনি তিনবার সোনার পদক এনেছিলেন। পরবর্তীকালে স্বাধীন দেশেও তাঁর পায়ের যাদুতে মুগ্ধ ছিল সারা দেশ ও সারা বিশ্ব। শুক্রবার প্রবাদপ্রতিম এই খেলোয়াড়কে নানা অনুষ্ঠান-এর মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
জাপান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে হকির যাদুকর ধ্যানচাঁদ-কে বিনম্র শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক-সহ বিভিন্ন সংস্থা, সংগঠন তাঁকে সোশ্যাল মিডিয়া ও নানা অনুষ্ঠান-এর মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রসঙ্গত, হকির যাদুকর-কে সম্মান জানিয়ে এইদিন তার জন্মদিন টি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে সারা দেশে পালিত হয়। এইদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শ্রদ্ধা নিবেদন করেছেন।
দক্ষিণ কলকাতায় তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
১৯০৫ সালে জন্ম তাঁর। ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ সালে অলিম্পিক-এ তিনি সোনার পদক পান। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে ১৮৫টি ম্যাচে তিনি ৫৭০টি গোল করেছিলেন! সব মিলিয়ে যার সংখ্যা হাজার ছাড়িয়েছে। ১৯৫৬ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দেয়।

Be the first to comment