রোজদিন ডেস্ক : জনবহুল মুম্বাইয়ের এক হাসপাতালে বোমাতঙ্ক নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। কাল রাতে নায়ার হাসপাতালের ডিনের ই-মেলে এই মর্মে বার্তা আসে। আতঙ্কিত হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে যোগাযোগ করেন। জারি হয় সতর্কতা। মুম্বাই পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে সব কিছু খতিয়ে দেখেন। এখন অবধি সন্দেহজনক কিছু না মিললেও হাসপাতাল-সহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল ও নজরদারি চলছে। কে বা কারা এই ভূয়ো বোমাতঙ্ক ই-মেলে পাঠালেন, তদন্ত হচ্ছে।
দু-দিন আগে মুম্বাই বিমানবন্দরেও এ ই ভাবে ই-মেলে ভূয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়। কোন একই ব্যক্তি বা অন্য কেউ বা কারা এর নেপথ্যে আছে, পুলিশ তা খতিয়ে দেখছে।

Be the first to comment