আবার এক চিকিৎসককে সমন পুলিশের

Spread the love

রোজদিন ডেস্ক : অভয়া-কাণ্ডের রহস্য পুরোপুরি উন্মোচিত না হলেও প্রতিবাদী চিকিৎসকদের পুলিশি হেনস্থা অব্যাহত। এবার হেয়ার স্ট্রিট থানা থেকে তলব করা হোল চিকিৎসক আসফাকুল্লা নাইয়া, অর্ণব মুখার্জিকে। অভয়ার নৃশংস ধর্ষণ, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ছিলেন আন্দোলনের প্রথম সারিতে।

বছর পেরিয়ে গেলেও অভয়া হত্যায় প্রকৃত অপরাধীরা এখনও অধরা বলে তার পরিবার, আন্দোলনকারীরা মনে করেন। আন্দোলন আগের থেকে স্তিমিত হলেও তার রেশ মুছে যায়নি। এবার রাজ্য সরকার আন্দোলনকারী সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নিচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। সুবর্ণ গোস্বামী, মানস গুমটা, দেবাশিস হালদার, পরিচয় পান্ডা প্রমুখ বিশিষ্ট চিকিৎসকদের নানা ধরনের মামলায় জড়িয়ে হেনস্থা অব্যাহত। এর বিরুদ্ধে পালটা আন্দোলন হলেও পুলিশের কোন হেলদোল না থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*