আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী আসছেন

Spread the love

রোজদিন ডেস্ক  : আগামী ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা আসছেন। প্রতিরক্ষা দফতরের এক অনুষ্ঠানে যোগ দিতে তাঁর  এই সফর।  কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং,  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস  (CDS) অনিল চৌহান প্রমুখ তাঁর সফরসঙ্গী হবেন।  ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর অবধি চলা প্রতিরক্ষা সম্পর্কিত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে তাঁদের এই সফর।  প্রধানমন্ত্রী এই সম্মেলন উদ্বোধন করবেন।

দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। স্থল,  জল ও বায়ু সেনা (Army-Nevy-Air force)-কে আরও উন্নত, আধুনিক করার জন্য নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।  তিন বাহিনীর সংস্কারের ওপরও গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।

এই অনুষ্ঠানের মূল সুরই হল, সংস্কারের বছর, ভবিষ্যতের জন্য রূপান্তর!

সম্প্রতি শাসক দলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলা নিয়ে রাজ্যের সঙ্গে বিবাদে জড়ায় সেনাবাহিনী (Army)।  এই প্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিনিধিরা কিছু বলেন কিনা সে দিকে নজর রাখছে তথ্যভিজ্ঞ মহল।

এখন অবধি পাওয়া খবর অনুযায়ী এই  সফরে প্রধানমন্ত্রীর কোন রাজনৈতিক কর্মসূচি নেই।  সরকারি অনুষ্ঠানে যোগ দিতে তারা আসছেন।  ২০২৩ সালে ভোপালে প্রতিরক্ষা দফতরের এই সম্মেলন হয়েছিল।

গত ২২ আগস্ট কলকাতায় মেট্রোরেলের নয়া রুট উদ্বোধন করতে এসেছিলেন প্রধানমন্ত্রী।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তিনি ও বিজেপি নেতাদের আগমন আরও বাড়বে বলে  রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*