কাল উপ-রাষ্ট্রপতি (Vice President) নির্বাচন

Spread the love

রোজদিন ডেস্ক : মঙ্গলবার  উপ-রাষ্ট্রপতি (Vice President) নির্বাচন।  এই উপলক্ষে কেন্দ্রের শাসক ও বিরোধী পক্ষে তৎপরতা তুঙ্গে।  গত ২১ জুলাই প্রাক্তন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় আচমকা ইস্তফা দেওয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওড়িশার প্রধান বিরোধী বিজেডি (BJD) ও তেলেঙ্গানার বিআরএস (BRS) এই নির্বাচনে অংশ নেবে না।। এর ফলে কেন্দ্রের শাসক এনডিএ-র (NDA) কিছুটা হলেও সুবিধা হবে বলে রাজনৈতিক মহল মনে করেন।

বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন শীর্ষ আদালতের প্রাক্তন নিচারপতি বি সুদর্শন রেড্ডি।  শাসক এনডিএ প্রার্থী করেছে মহারাষ্ট্র র রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে। সংখ্যার দিক দিয়ে এনডিএ-এর পাল্লা ভারী হলেও তারা কোন ঝুঁকি নিতে চাইছে না। ইতিমধ্যে ইন্ডিয়া জোটের প্রার্থীর বিরুদ্ধে নানা প্রচারও শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে সংসদ ভবনে ভোট গ্রহণ হবে। সব সাংসদ রা এতে অংশ নেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*