নেপালের তরুণদের কুর্নিশ অজয় এডওয়ার্ড (ajay edward) এর

Spread the love

রোজদিন ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান নিয়ে নেপালের আমজনতা, বিশেষত তরুণদের কুর্নিশ জানালেন অজয় এডওয়ার্ড (ajay edward)। দার্জিলিং পাহাড়ে গোর্খা জনশক্তি ফ্রন্ট খুলে একসময় তোলপাড় তুলেছিলেন তিনি। জেহাদ ঘোষণা করেছিলেন পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক দলের কার্য কলাপের বিরুদ্ধে। নেপালের প্রেক্ষিতে পাহাড়ের জি টি এ (GTA) সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে ফের সরব তিনি। সমাজ মাধ্যমে একরাশ ক্ষোভ উগরে বলেন, দুর্নীতি হল ক্যান্সারের মত। যা সমাজকে নষ্ট করে। জি টি এ-সহ শিক্ষক নিয়োগ, হাসপাতাল সংস্কার, পঞ্চায়েতের কাজ ইত্যাদি সব ক্ষেত্রেই দুর্নীতির শিকড় ছড়িয়েছে। নেপালের ঘটনা য় দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের সতর্ক থাকা উচিত বলে তিনি মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*