রোজদিন ডেস্ক : পাহাড়ে কয়েকদিনের টানা বৃষ্টির জেরে ধস নামায় ভেঙে পড়েছিল মিরিকের একটি লোহার ব্রিজ। সেই সেতু ভেঙে অনেকের মৃত্যু হয়েছিল বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছিল বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স বার্তায় সে কথা বলেছিলেন। উত্তরবঙ্গে দুর্গত এলাকা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কড়া জবাব দিলেন। জানিয়ে দিলেন, সেতু ভেঙে কারও মৃত্যু হয়নি। প্রবল দুর্যোগে ধস নেমে এবং বন্যাকবলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী মোদির এক্স বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সেতু ভেঙে কেউ মারা যাননি। আপনারা যা শুনেছেন, তা সত্যি নয়। কেউ ভুল তথ্য দিয়েছেন। দুর্যোগের কারণে উত্তরবঙ্গে যে সেতুগুলি ভেঙেছে, তা আবার তৈরি করে দেওয়া হবে। যে সেতুগুলি ভেঙেছে, সেগুলি ছোট। আমাদের মিরিক সেতু নির্মাণ করতে হবে। এই সেতু তৈরি করতে অন্তত এক বছর সময় লাগবে। আপাতত, একটি অস্থায়ী সেতু তৈরি করা হচ্ছে। তবে সেই সেতুও তৈরি করতে ২০ দিন সময় লাগবে।
সেতু ভাঙার জবাব দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আবার একবার ইন্দো-ভুটান নদী কমিশন গঠনের দাবিও জানান। তিনি বলেন, এ-ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখা হয়েছে। কিন্তু জবাব মেলেনি। কেন ইন্দো-
ভুটান নদী কমিশনের প্রয়োজন, তার ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment