রোজদিন ডেস্ক : রাজ্যে SIR নিয়ে তুমুল বিরোধিতা, বিক্ষোভের আবহে গ্রামীণ উন্নয়নে ৬৮০ কোটি টাকা অনুদান দিলো কেন্দ্র। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে এই অর্থ মিলেছে বলে সরকারি সুত্রে জানা যায়।
আসন্ন বিধানসভা নির্বাচন এর আগে এই অর্থ মেলায় খুশি রাজ্যও। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করেননি।
সরকারি সুত্রে প্রকাশ, রাজ্যের ৩২২৪, টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫ টি পঞ্চায়েত সমিতি ও ২১টি জেলা পরিষদের উন্নয়নমূলক কাজে এই অর্থ খরচ করা হবে।
২০২৪-২৫ ও ২০২৫- ২৬ অর্থবর্ষে রাজ্যকে ৪,১৮১ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রর মতে এই টাকায় গ্রামীণ ক্ষেত্রে কর্মসংস্থান-সহ উন্নয়নের কাজ করা সম্ভব হবে।

Be the first to comment