রোজদিন ডেস্ক : মহম্মদ ইউনুসের আমলে বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আমেরিকাভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW) এই বিষয়ে উদবেগ ব্যক্ত করেছে। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর মহম্মদ ইউনুসের নেতৃত্বে নয়া অন্তর্বতী সরকার গঠিত হওয়ার পর বিরোধীদের ওপর দমন পীড়ন বৃদ্ধি পেয়েছে বলে এইচ আর ডবলিউ মনে করে। বিশেষত পূর্বতন শাসক দল আওয়ামী লিগের নেতা, সাধারণ সমর্থকেদের ওপরও বর্তমান সরকারের দমনমূলক মনোভাবের সমালোচনা করেছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এই বিষয়ে বাংলাদেশে তাদের শাখাকে তৎপর হতে বলেছে তারা। ইউনুসের আমলে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে তা বিরোধীদের ওপর যথেচ্ছ প্রয়োগের অভিযোগ তুলেছে তারা।
প্রসঙ্গত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ এখন বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। তাদের সমর্থকদের ওপরও ব্যাপক হারে দমন-পীড়ন চলায় অনেকেই আতঙ্কিত। কারাগারগুলিতেও বন্দি উপছে পড়ছে বলে প্রকাশ।

Be the first to comment