পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. টানা ৬ দিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি কলকাতায় ফিরবেন।
  2. উত্তরবঙ্গে পৌঁছেই আলিপুরদুয়ারে রিভিউ মিটিং করলেন মুখ্যমন্ত্রী। মিটিং সেরে গেলেন স্থানীয় গ্রাম পরিদর্শনে। হাঁসিমারাতে রাত কাটিয়ে কাল যাবেন নাগরাকাটায়।
  3. দুর্গাপুরের ঘটনায় কাউকে রেয়াত নয়। এসব ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। দোষীরা কঠোর শাস্তি পাবে। উত্তরবঙ্গে যাওয়ার আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  4. ছাত্রীর গণধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের দিকেও আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের রাতেরবেলা বাইরে না বেরোতে অনুরোধ।
  5. নোবেল নিয়ে রাজনীতি। হোয়াইট হাউসের অভিযোগের পর মুখ খুললেন কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস
  6. কাবুলের প্রত্যাঘাতে ৫৮ পাক জওয়ানের মৃত্যু, আহত আরও ৩০, দাবি আফগানিস্তানের তালিবান সরকারের।
  7. নিয়ন্ত্রণ মানেই নিষেধাজ্ঞা নয়, আমেরিকার ১০০ শতাংশ শুল্ক চাপানো নিয়ে ব্যাখ্যা দিল বেজিং প্রশাসন।
  8. বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মিথ্যে তথ্য দিয়ে অপপ্রচার করছে ভারত। মহঃ ইউনূসের নিশানায় নয়াদিল্লি।
  9. কানাডার নেতা ‘শার্টলেস’ ট্রুডোর সঙ্গে কালো সুইমস্যুট পরিহিত লাস্যময়ী কেটির ছবি ভাইরাল নেটদুনিয়ায়।
  10. লখনউতে একাদশ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত পাঁচ। অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি, পাল্টা গুলিতে জখম এক অভিযুক্ত।
  11. প্রবল সমালোচনার মুখে পড়ে মহিলা সাংবাদিকদের নিয়ে অবস্থান বদল আফগান বিদেশমন্ত্রীর। রবিবারের সাংবাদিক বৈঠকে আমন্ত্রিত মহিলা সাংবাদিকরাও। প্রযুক্তিগত ত্রুটি, সাফাই আফগান মন্ত্রীর।
  12. উত্তরপ্রদেশের বাগপতে মৌলবীর স্ত্রী ও দুই কন্যাকে নৃশংস ভাবে খুনের অভিযোগ। পুলিশের জালে ২ নাবালক।
  13. চলতি বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ঘোষণা। সেরা অভিনেতা অভিষেক বচ্চন, সেরা অভিনেত্রী আলিয়া ভাট।
  14. ‘লাপাতা লেডিস’-এর ঝুলিতে গেল ১২টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*