- কালীপুজোর মুখে রাজ্যের অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের উপহার মুখ্যমন্ত্রীর। স্মার্ট ফোন কেনার জন্য তাঁদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা।
- বিশিষ্ট সমাজকর্মী ও চিত্রপরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, নীলাঞ্জনা ঘোষের সঙ্গে তার ব্যাক্তিগত সম্পর্কের কথা। সান্ত্বনা জানালেন মৃতের পরিবারকে।
- পূর্ব মেদিনীপুরের তমলুকে রহস্যমৃত্যু যুবতী অ্যানাস্থেসিস্টের। বাথরুম থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। তদন্ত নামল পুলিশ।
- উত্তর ২৪ পরগনার বারাসতে শুরু হয়ে গেল কালীপুজোর উদ্বোধন। শুক্রবার দুটি পুজোরর উদ্বোধন হল। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা।
- শনিবার সকালে পাঞ্জাবের লুধিয়ানা থেকে দিল্লিগামী গরিব রথ এক্সপ্রেসে সরহিন্দ স্টেশনের কাছে আগুন লেগে যায়। একটি বগি থেকে ধোঁয়া বেরোতে দেখে আতংক ছড়ায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেলকর্মী ও স্থানীয় প্রশাসন তৎপরতার সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মৃত্যুর খবর নেই। একজন আহত হয়েছেন।
- চেকের উপর ভ্যানিশিং কালি ব্যবহার করে প্রতারণার ছক। অভিযোগ পেয়ে হাওড়ার বাগনান থেকে ৫ প্রতারককে পাকড়াও করল পুলিশ। উদ্ধার ১ লক্ষ ৮৬ হাজার টাকা।
- শুক্রবার পূর্ব মেদিনীপুরের মোহনপুর ব্লকে বিজয়া সম্মিলনীর মঞ্চে বিধায়ক সুজয় হাজরার উপস্থিতিতে ২০০ বিজেপি পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে।
- আটদিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে কলেজের হস্টেলে ফেরেননি তিনি। তাঁকে কলেজ ক্যাম্পাসের একটি ঘরে রাখা হয়েছে। সঙ্গে রয়েছেন তাঁর মা। বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
- অবশেষে বর্ষার বিদায়। কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটাতে থাকবে রোদ ঝলমলে আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে দেখা যাবে সামান্য কুয়াশা। আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু’একটি জেলায়।
- ফের অশান্ত বাংলাদেশ। ছাত্রদের আন্দোলনে অগ্নিগর্ভ ঢাকা। এবার ক্ষোভের মুখে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে ঢাকায় সংসদের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ।
- এখনও পর্যন্ত নির্বাচনে আমরা যা সাফল্য পেয়েছি, তার থেকেও বড় সাফল্য পাব এবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে যে বিকাশ হয়েছে,আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, তা জনগণ দেখেছে। পরিবারতন্ত্র থেকে মুক্তি মিলেছে। বিহার নির্বাচন নিয়ে দাবি প্রহ্লাদ যোশীর।
- চলতি বছর মাধ্যমিকের টেস্ট পরীক্ষা পরিচালনা করতে হবে সম্পূর্ণভাবে স্কুলগুলোকে। এই নির্দেশ আগেই দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার আগে বেশ কিছু নতুন নির্দেশ দিল পর্ষদ। চলতি বছর ৩ নভেম্বর থেকে ১৩ নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করতে হবে।

Be the first to comment