রোজদিন ডেস্ক : দেওয়ালির আগে বড় সড় অগ্নিকান্ডের থেকে রক্ষা পেল দিল্লিগামী গরিব রথ। আজ সকালে পঞ্জাবের লুধিয়ানা থেকে দিল্লি রওনা দেয় এই ট্রেন। সরহিন্দ স্টেশনের কাছে ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায়।
খবর পেয়েই দ্রুত ঘটনা স্থলে চলে যান রেল কর্মীরা, যায় স্থানীয় প্রশাসনও। তাঁদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে বলে রেল সূত্রে জানা যায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একজন যাত্রী সামান্য আহত হন। তাঁর চিকিৎসা চলছে। আর কোন হতাহতের খবর নেই। ট্রেনের তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়। এই কোচগুলি সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তার সব দিক পরীক্ষা করে ট্রেনটি ফের গন্তব্যে রওনা দেওয়ার ব্যবস্থা করছেন রেল কর্তৃপক্ষ।

Be the first to comment