ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জানা গিয়েছে, রাজ্যে থাকা আয়কর বিভাগ-সহ ২২টি নোডাল এজেন্সিকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি এজেন্সিকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সবিস্তারে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, নির্বাচনের সময় কোন প্রক্রিয়ায় এই ২২টি সংস্থা কাজ করবে, তার বিস্তারিত তালিকাও তৈরি করে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পাশাপাশি, প্রত্যেক এজেন্সির নোডাল অফিসারের নাম ও যোগাযোগের তথ্য ও একই সময়সীমার মধ্যে জমা দিতে হবে। এরপর অক্টোবরের শেষ সপ্তাহে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করে তাঁদের কাজের পরিধি ও দায়িত্ব চূড়ান্ত করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*