পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে দিল্লি-সহ অন্য রাজ্যে কার্যালয় খোলার আবেদন কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।
  2. কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী আজ সকালে পঞ্চপীরতলা ও মুর্শিদাবাদের অন্যান্য এলাকায় মৃতদের বাড়ি গিয়ে বেঙ্গালুরু অগ্নিকাণ্ডে প্রাণ হারানো পরিযায়ী শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
  3. কালীপুজোয় রাজ্যের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা৷ জারি সতর্কতা।
  4. ওড়িশার কটকে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের পচাগলা দেহ উদ্ধার। তুমুল চাঞ্চল্য।
  5. এবিভিপির গুণ্ডামির প্রতিবাদ। দিল্লিতে গ্রেফতার জেএনইউয়ের ছাত্র সংসদের ২৮ জন সদস্য
  6. আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে অজুহাত দেখিয়ে কর্ণাটকে আরএসএস-এর পদযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল রাজ্যের কংগ্রেস সরকার।
  7. দীপাবলির আগেই সঙ্গীণ অবস্থায় রাজধানী নয়াদিল্লির বায়ুদূষণ। দূষণের মাত্রা পেরিয়ে গেল ৩৫৬ একিউআই। ফের উদ্বেগ।
  8. ওড়িশার নাবালিকা ধর্ষণের তদন্তে উঠে এল আরও মারাত্মক অভিযোগ। ঘটনার পিছনে আন্তঃরাজ্য নারী পাচারচক্রের যোগ পেলেন তদন্তকারীরা।
  9. বিহারে আসন বণ্টন নিয়ে জেরবার মহাগঠবন্ধন। জোট ছেড়ে একাই লড়াই।করার ঘোষণা হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার।
  10. চেয়ে জোটেনি আরজেডির টিকিট। টিকিট না পেয়ে ক্ষোভে রাস্তায় গড়াগড়ি দিলেন প্রাক্তন বিধায়ক মদন শাহ।
  11. কেরালার মুল্লাপেরিয়ার বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ায় তামিলনাড়ুর বড় অংশে বন্যার আশঙ্কা।
  12. ট্রাম্পের শান্তিচুক্তির পরোয়া না করেই গাজায় ফের হামলা ইজরায়েলের। হামাসের সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল তেল আভিভ।
  13. যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফের তুরস্কে বৈঠক দুই দেশের।
  14. আমেরিকা থেকে তাড়ানো হবে সব ভারতীয়কে, ট্রাম্পের দলের এক নেতার হুমকি ঘিরে তুমুল বিতর্ক।
  15. মৃত্যু হতে পারতো ২৫ মার্কিন নাগরিকের। মাদকবাহী সাবমেরিন ধ্বংসে নিহত ২, বিতর্কের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*