রোজদিন ডেস্ক : আজ কালীপুজো। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়া পোস্টে বাঙালি তথা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই জানিয়েছেন, কাল মঙ্গলবার দুপুরে তিনি নৈহাটি যাচ্ছেন বড় মা-কে দর্শন করতে। কালীপুজোয় তাঁর নৈহাটি যাওয়ার ঘোষণায় স্থানীয় কর্মী, সমর্থকদের মনে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।


দীপাবলি, কালীপুজোর শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন তিনি দুই প্রখ্যাত বাঙালিকে তাঁদের জন্মদিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রথমে কিংবদন্তি গীতিকার, সুরকার ও গায়ক অতুলপ্রসাদ সেন এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থশঙ্কর রায়কেও জন্মদিনে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment