আইএনএস বিক্রান্তে দীপাবলি পালন প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : দেশব্যাপী দীপাবলি উৎসবের দ্যুতি তিনি আজ ভোরের সূর্য রশ্মি থেকে যেন অনুভব করেছেন। রাতের সমুদ্রও যে কত সুন্দর, অপরূপ দেখে মুগ্ধ তিনি। দেশের অন্যতম সেরা যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত থেকে তাঁর এমনই অনুভবের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাতে সেখানে ছিলেন তিনি। আজ ভোরে যখন সূর্য রশ্মি সমুদ্রে ছড়িয়ে পড়ছে, তা দেখে মুগ্ধ প্রধানমন্ত্রীর মনে হয়েছে, এও যেন প্রকৃতির অপরূপ দীপাবলি। আজ এখানে থাকতে পেরে নিজেকে সৌভাগ্য বান মনে করছেন তিনি। জানান, এই যুদ্ধ জাহাজ অপারেশন সিঁদুর এর সময় পাকিস্তানকে নিদ্রাহীন রেখেছে। আত্মনির্ভর ভারতের প্রতীক এই আইএনএস বিক্রান্ত। একে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। এবং নৌবাহিনী আগের ঔপনিবেশিক তা সরিয়ে
ছত্রপতি শিবাজি স্মরণে নতুন পতাকার সূচনা করে।
প্রধানমন্ত্রী জানান, এটি শুধু যুদ্ধ জাহাজই না, একুশ শতকে দেশে তৈরি এক অনন্য প্রতিভা, কঠোর পরিশ্রম, প্রযুক্তির ফসল। শত্রুরা একে ভয় পায়।
গতকাল রাতে ও আজ ভোরে অসীম সমুদ্রের বিশাল সৌন্দর্য দেখে মুগ্ধ প্রধানমন্ত্রী। তাঁর দাবি, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা প্রভূত উন্নতি হয়েছে। নৌবাহিনীতে বহু নতুন যুদ্ধ জাহাজ, সাবমেরিন এসেছে। অত্যাধুনিক প্রযুক্তিতে দেশে নির্মিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রর পৃথিবীতে চাহিদা বাড়ছে। এই সবে খুবই খুশি তিনি।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুর চলা কালিন আইএনএস বিক্রান্ত কে সামনে রেখে আরব সাগরে নৌবাহিনীর ৮/১০ টি যুদ্ধজাহাজের বহর দিবারাত্র টহল দিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*