- আজ কালীপুজো। সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে কালীপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- আজ সোমবার, ২০ অক্টোবর। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী প্রয়াত সিদ্ধার্থশংকর রায়ের জন্মদিবস। একইসঙ্গে কিংবদন্তি গায়ক, গীতিকার ও সুরস্রষ্টা অতুলপ্রসাদ সেনেরও জন্মদিন। দুজনকেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
- কাল মঙ্গলবার দুপুরে বড়মা দর্শনে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ঘোষণায় নৈহাটিতে কর্মী, সমর্থকদের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে।
- দিওয়ালি উপলক্ষে আজ সোশ্যাল মিডিয়া পোস্টে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধি।
- শহরে বায়ু দূষণের মান খুব খারাপ জায়গায়। এই পরিস্থিতি মনে করিয়ে দিয়ে শহর তথা রাজ্যবাসীকে বাজি পোড়ানো নিয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
- দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কোদালিয়ায় পাঁচ বছরের এক শিশুর রহস্যমৃত্যু। কাল সন্ধ্যায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। পুলিশ তার দাদু, দিদা ও পরিচারিকাকে আটক করে জিজ্ঞসাবাদ করছে।
- পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের। তাঁদের মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে একটি শাল গাছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু। পরে হাসপাতালে আর একজনের মৃত্যু হয়। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বেনাচাপড়া গ্রামের বাসিন্দা মৃত শিবু সর্দার ও দেবাশিস সর্দার। তাঁরা মামাতো পিসতুতো ভাই।
- কালীপুজো ও দীপাবলির উৎসবের দিনগুলিতে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং বাজি সংক্রান্ত বিধিনিষেধ কার্যকর করতে সোম ও মঙ্গলবার মিলিয়ে প্রায় ৫ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে শহর জুড়ে।
- দেওচা পাচামি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ব্যাসল্ট উত্তোলনের কাজ শুরু হতে চলেছে। এজন্য নতুন সংস্থা (এমডিও) নির্বাচনের প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। প্রথম পর্যায়ের মতনই ‘রাজস্ব ভাগাভাগি মডেল’-এ চলবে, ব্যাসল্ট উত্তোলনের কাজ।
- এবার কোনও ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্র সফর করতে পারবেন ৪২টি বাছাই করা দেশের নাগরিকরা।
- আগুন নেভার পর ক্রমশ স্বাভাবিক হচ্ছে ঢাকা বিমানবন্দর। বাড়ছে পরিষেবা, কাটছে আতঙ্ক। আগুনে পরমাণু কেন্দ্রের কিছু সরঞ্জামও নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে।
- সব ভারতীয়কে তাড়ানো হবেই আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের দলের এক নেতার মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক।

Be the first to comment