আলিপুরে আলমারিতে নাবালিকার দেহ উদ্ধার, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : দীপাবলির আলো ঝলমল শহরে আলিপুরের বিদ্যাসাগর কলোনির এক পরিবারে এখন শুধুই আঁধার। গতকাল রাতে বাড়ির আলমারি থেকে নাবালিকা কন্যার ঝুলন্ত দেহ উদ্ধার করেন মা। যা নিয়ে এলাকায় প্রবল উত্তেজনা দেখা দেয়। বছর দশেকের কন্যাটির এই মর্মান্তিক মৃত্যু আত্মহত্যা না হত্যা তা নিয়ে সংশয়ে পুলিশও। আজ দেহের ময়না তদন্তও হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয় সূত্রে প্রকাশ, গতকাল সন্ধ্যায় মেয়েটি বাড়িতে একা ছিল। সাড়ে আটটা নাগাদ তার মা বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে অবাক হন। অনেক ডাকাডাকি করেও মেয়ের সাড়া না পাওয়ায় চিন্তার পারদ বাড়তে থাকে। ঘরের বড় আলমারি খুলেই আঁতকে ওঠেন তিনি। তাঁর চিৎকার, আর্তনাদ শুনে পড়শিরা আসেন। পুলিশ আসে। কোন সুইসাইড নোটও মেলেনি। পঞ্চম শ্রেণির পড়ুয়া এইভাবে আত্মহত্যা করতে পারে কিনা ভাবাচ্ছে পুলিশকেও। পড়াশোনা নিয়ে মা তাকে বকাবকি করতেন বলে জানা গেছে। তবে এর জন্য এত ছোট মেয়ে এই ভাবে নিজের জীবন শেষ করতে পারে, কেউ কল্পনাও করতে পারছেন না। এলাকায় এই ঘটনায় আতঙ্ক ও উত্তেজনা দেখা দিয়েছে।  চারপাশের দীপাবলির আলোকসজ্জা ও এই শোকাবহ ঘটনায় ম্লান হয়ে গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*