রোজদিন ডেস্ক : দীপাবলিতে হিন্দুদের শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই উৎসব অন্ধকার দূর করে আলো ছড়াক। সম্প্রীতিকে শক্তিশালী করুক। সবাইকে শান্তি, সহানুভূতি ও সম্মিলিত সমৃদ্ধির দিকে নিয়ে যাক। দীপাবলির মূল সুরই হল আশা, সহনশীলতা ও ঐক্য। সব দেশের কর্তব্য হল তা নিশ্চিত করা। তাদের নাগরিকরা যাতে সুরক্ষিত ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন। তিনি পাকিস্তান ও বিশ্বের সব হিন্দুদের দীপাবলির শুভেচ্ছা জানান।
পাক প্রধানমন্ত্রীর এহেন শুভেচ্ছা বার্তা দেখে কার্যত রে রে করে ধেয়ে আসেন বহু নেটিজেন। অনেকে কটাক্ষ করে জানতে চান, তাঁর দেশে কতজন হিন্দু আছেন!! ১৯৪৭ সালের ২০% হিন্দু সংখ্যা এখন কমে হয়েছে ২.৩%। আর কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক স্তরেই তা জানাতে হবে!!
অনেকে টিপ্পনী কেটে বলেন, এমন শুভেচ্ছা বার্তা তিনি দেশের বাকি ১০/১২ জন হিন্দুকে সরাসরিই জানাতে পারতেন! পহেলগাঁও এর ঘটনার পর দীপাবলির শুভেচ্ছা!! নির্লজ্জ!!
এমন সব মন্তব্যে জর্জরিত করে দেন তাঁকে।
প্রসঙ্গত, আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সতর্ক করেছেন পাকিস্তানকে।

Be the first to comment