পুনের দুর্গ শুদ্ধিকরণ বিজেপি সাংসদের

Spread the love

রোজদিন ডেস্ক : পুনের ঐতিহাসিক দুর্গ শনিওয়ার ওয়াদা দুর্গে নমাজ পড়া নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।  সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন ওখানে নামাজ পড়েছেন বলে ভিডিও ছড়ায়। এর প্রতিবাদে বিজেপি সাংসদ মেধা কুলকার্নি ক্ষোভে ফেটে পড়েন। সদলবলে ঘটনা স্থলে গিয়ে গোমূত্র ও গোবর দিয়ে শুদ্ধিকরণ করেন।

এই নিয়ে মহারাষ্ট্র সরকারের অন্দরে প্রবল অস্বস্তি দেখা দেয়। সরকারের শরিক অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি এই শুদ্ধিকরণ-এর তীব্র নিন্দা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ করেন। দলের মুখপাত্র রুপালি পাতিল থোমবারে বলেন, মেধা কুলকার্নি পুনের ধর্মীয় শান্তি ব্যাহত করার চেষ্টা করছেন। অবিলম্বে বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। শনিওয়ার ওয়াদা দুর্গ সমগ্র পুনেবাসীর, কোন নির্দিষ্ট ধর্মের নয়। যদিও মহারাষ্ট্রর মন্ত্রী নীতেশ রানে ওই দুর্গে নামাজ পড়ার বিরুদ্ধে দলীয় সাংসদের সঙ্গেই সুর মিলিয়েছেন। প্রশ্ন তুলেছেন, হিন্দুদের কি হাজি আলিতে হনুমান চালিশা পাঠ করতে দেওয়া হবে? নির্দিষ্ট জায়গাতেই ধর্মীয় প্রার্থনা করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

মহারাষ্ট্র সমাজবাদী দলের প্রধান আবু আসিম আজমি ও দুর্গ শুদ্ধিকরণ-এর তীব্র নিন্দা করেন। বলেন, দেশের জন্য মুসলিমরা অনেক ত্যাগ করেছেন। আরএসএস, বিজেপির নাম না করে তিনি বলেন, যাঁরা ব্রিটিশদের স্তাবকতা করতেন, তাঁরাই এখন ক্ষমতায় বসে মুসলিমদের সঙ্গে এই রকম ব্যবহার করছেন! এর সমুচিত জবাব তাঁরা পাবেন বলে ক্ষোভের সঙ্গে মন্তব্য করেন তিনি।

বিজেপি সাংসদের দুর্গ শুদ্ধিকরণ নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোর দার করেছে। শান্তি সম্প্রীতি রক্ষায় নজরদারি কঠোর করা হয়েছে বলে প্রকাশ।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*