এনসিপি (NCP)- জামায়াতের সংঘাত তুঙ্গে, আজ দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠকে ইউনুস!

Spread the love

রোজদিন ডেস্ক : শুধু জুলাই সনদে স্বাক্ষর করাই না, বাংলাদেশে জামায়াতে র সঙ্গে এনসিপি (NCP)-র সংঘাত ক্রমেই বেড়ে চলেছে। গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা নেওয়া এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটওয়ারি তীব্র ভাষায় জামায়াতকে আক্রমণ করে বলেন, এই দলের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোন প্রশ্নই নেই। তাদের রাজনৈতিক দর্শন, অতীত আচরণ দেশের স্বাধীনতা, জাতীয় চেতনা ও মানচিত্রর সম্পুর্ন পরিপন্থী। তারা যতবারই ইতিহাসের মঞ্চে ফিরতে চেয়েছে, ততই জনতা বিরোধিতা করেছেন। বাংলাদেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না বলে তিনি হুশিয়ারি দেন। এনসিপি নেতার দাবি, তাঁরা ন্যায়, মানবতা, সংহতির বাংলাদেশে বিশ্বাসী। এখানে প্রতি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে। হিন্দুরা-সহ সব সম্প্রদায়, তরুণ প্রগতিশীলরা এক বন্ধনে যুক্ত বলে তাঁর দাবি।
পরস্পর বিরোধী দুই দলের সংঘাত নিয়ে অন্তর্বতী সরকারের অন্দরে অস্বস্তি দেখা দিয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে দেশের নির্বাচন নিয়ে ইউনুস সরকার ইতিমধ্যে আলাপ আলোচনা শুরুও করেছেন।
আজ বিকেলে মহম্মদ ইউনুস বিবদমান দুই দল এনসিপি ও জামায়াতের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন বলে জানা যায়।
আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়েই সেখানে কথা হবে বলে জানা গেছে।
গতকাল বিএনপি-র প্রতিনিধি রা মহম্মদ ইউনুসের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে বৈঠক করেন। তাঁরা প্রাক্তন সরকারের নির্বাচনি দায়িত্বে থাকা কোন কর্মকর্তা এবার যাতে না থাকেন, সেই আর্জি জানিয়েছেন।
ইউনুস সরকার এখন অবধি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে বলে আশ্বাস দিচ্ছেন।
তবে যে হারে ওই দেশের রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তা নিয়ে চিন্তিত বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*