আরও ১২

Spread the love
  1. আজ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাসের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে কবিকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কবিকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
  2. সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে আমতা থেকে ধর্মতলাগামী একটি যাত্রীবোঝাই বাসে আচমকা আগুন লাগে। বিপদ আঁচ করতে পেরেই বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।
  3. রাজ্যের রেশন পরিষেবা ও ধান ক্রয় ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করতে চলেছে খাদ্য দফতর। অভিযোগ জানাতে থাকবে ২৪ ঘন্টার কল সেন্টার।
  4. দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড নবি মুম্বইয়ের একটি বহুতলে। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের জেরে ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হল ৪ জনের। আহত আরও ১০।
  5. কালীপুজোর রাতে মদ্যপ দুই দুষ্কৃতীর হাতে আক্রান্ত স্থানীয় যুবক। অভিযোগ, রাস্তায় ফেলে বেধড়ক মারধর বিশেষভাবে সক্ষম ওই যুবককে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর কাকাও। দুই দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের আক্রান্ত যুবকের। দূষ্কৃতীদের খোঁজে তল্লাশিতে পুলিশ।
  6. মদ্যপ অবস্থায় রাস্তার মধ্যে বচসা। বচসা থেকে হাতাহাতি। তার জেরে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ঘটনা। মৃত যুবকের নাম বরুণ মণ্ডল। খুনের অভিযোগে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
  7. আচমকা চলন্ত ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালে আগুন। ঘটনায় শিয়ালদহ দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনে ছড়াল আতঙ্ক। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে ব্যাহত ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে রেল।
  8. পুর্বতন হাসিনা সরকারের আমলে গুম খুন-সহ একাধিক অভিযোগে ১৫ জন সেনাকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এই সেনাকর্তাদের বিরুদ্ধে গত বছর জুলাই আন্দোলনে গুলি চালানোর অভিযোগও আছে।
  9. আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। ২৪ অক্টোবর থেকে ফের বদলাবে আবহাওয়া। শুক্রবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বর্জ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনি থেকে সোম, বাড়বে বৃষ্টি। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। মঙ্গলবারের পর থেকে বদলাবে দক্ষিণের জেলাগুলির আবহাওয়া।
  10. দূর্গাপুর কাণ্ডে ফরেন্সিক পরীক্ষায় নির্যাতিতার পোশাকে তাঁরই সহপাঠীর যৌনরসের নমুনা পাওয়া গিয়েছে বলেই দাবি পুলিশের। যদিও এখনও সব অভিযুক্তের পোশাকের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসেনি।
  11. পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজি-র ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযোগের তির খোদ তাঁর বাবার দিকেই। বাবার সঙ্গে স্ত্রীর যৌন সম্পর্ক মানতে না পেরেই আত্মঘাতী হয়েছেন ৩৩ বছর বয়সি ছেলে আকিল আখতার। ছেলেকে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজি মহম্মদ মুস্তাফা এবং তাঁর স্ত্রী পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানার বিরুদ্ধে।
  12. মালিকের বকুনির বদলা নিতে তাঁরই শিশুপুত্রকে অপহরণ করে ইঁটি দিয়ে থেঁতলে খুন করল গাড়িচালক। পলাতক চালকের খোঁজে নেমেছে পুলিশ। নয়াদিল্লির ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*