রোজদিন ডেস্ক : পুর্বতন হাসিনা সরকারের আমলে গুম খুন-সহ একাধিক অভিযোগে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এই সেনা কর্তাদের বিরুদ্ধে গত বছর জুলাই আন্দোলনে গুলি চালানোর অভিযোগও আছে।
ট্রাইবুনাল হাসিনাসহ অন্য পলাতকদের বিষয়ে সাতদিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছে।
আজ সকালে এক ঝাঁক সেনা কর্তাকে ট্রাইবুনালে আনা ও তাঁদের কারাবাসের নির্দেশ নিয়ে রীতিমত সরগরম ওই দেশ। হাসিনা এখনও ভারতে থাকায় তাঁর বিরুদ্ধে বাংলাদেশ সরকার ট্রাইবুনালের নির্দেশ নিয়ে কি ব্যবস্থা নেবে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ভারতে গোপন আবাসে থাকা হাসিনাকে নিয়ে ওই দেশের মানুষও কৌতুহলি। তাঁর আমলে গুম খুনের গুরুতর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কঠোর অবস্থান নিয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যর ট্রাইবুনাল গুম খুন, গণ অভ্যুত্থানে গুলি চালনা ইত্যাদি অভিযোগগুলি খতিয়ে দেখছেন। ধৃত সেনাকর্তাদের আইনজীবিরা জামিনের আবেদন জানালেও আজ তা গ্রাহ্য হয়নি। তাঁদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
ট্রাইবুনাল তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় কারা কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবেন তাঁরা কোথায় থাকবেন।
ছবি : ইন্টারনেট

Be the first to comment