রোজদিন ডেস্ক : শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার লোকাল ট্রেনের মহিলা কামরায় আজ সকালে আচমকা আগুন লাগে। মুহুর্তের মধ্যে যাত্রীরা আতঙ্কিত হয়ে ওঠেন। সূত্রের খবর, ট্রেনটি বিদ্যাধরপুর স্টেশন পার হতেই মহিলা কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । চালক তড়িঘড়ি ট্রেন পরের পিয়ালি স্টেশনে থামিয়ে দেন। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। ধোঁয়ার উৎস কি ভাল করে পরীক্ষা করেন রেল কর্তৃপক্ষ। সম্ভবত ব্রেক ব্লকে ঘর্ষণ এর কারণ। সকালে অফিসের সময় এই ঘটনায় সাময়িক ভাবে সমস্যায় পড়েন ওই শাখার যাত্রীরা। আধ ঘন্টা পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে রেল সূত্রে জানা গেছে।

Be the first to comment