রোজদিন ডেস্ক : আমেরিকারর কেন্টাকির লুইসভিলে কার্গো বিমান দুর্ঘটনায় সাত জন নিহত ও এগারো জন আহত হয়েছেন।
বিমানটি মহম্মদ আলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশ্যে রওনা হয়েছিল।আচমকা এর বাম দিকের ডানায় আগুন ধরে নীচে একটি ভবনের ওপর আছড়ে পড়ে। সূত্রের খবর, এই দুর্ঘটনায় সাত জন প্রাণ হারান। আহত এগারো জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার খবরে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। নিহত ও আহতদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলে।
লুইসভিলে ওই দেশের সব থেকে বড় পার্সেল কেন্দ্রটি অবস্থিত। কয়েক হাজার কর্মী ওখানে কাজ করেন।প্রতিদিন প্রায় ৩০০টি কার্গো বিমান ওখানে চলাচল করে। এই দুর্ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে।

Be the first to comment